৩য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ
- আপডেট সময় : ০৬:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ২৪২ বার পড়া হয়েছে
৩য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ
৩য় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে ব্যালট পেপার ছাড়া ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে থেকে কেন্দ্রে ভোটগ্রহণের সংশ্লিষ্টদের নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব জিনিসপত্র প্রিজাইডিং কর্মকর্তার উপস্থিতিতে নির্ধারিত কেন্দ্রের দায়িত্বশীল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জিম্মায় দেওয়া হয়েছে। তারা সেসব সরঞ্জাম নিয়ে পৌঁছে যাচ্ছেন বিভিন্ন কেন্দ্রে।
সরেজমিন তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদের জন্য নির্ধারিত ভেন্যু কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাচন অফিসে সঘুরে দেখা গেছে, উপজেলার সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে রিকুইজিশন করা বাস। ভেতরে বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আনসারসহ অন্যান্য বাহিনী ও সংস্থার সদস্যরা উপস্থিত আছেন। ব্যালট বাক্স বুঝিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রের দায়িত্বশীলদের। সেসব মালামাল সংগ্রহ করে বাসে তুলে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা করেছেন তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ



















