খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল
- আপডেট সময় : ০৯:৫৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভবনের বাইরের সড়ক থেকে দুর্বৃত্তরা সিঁড়ি লক্ষ্য করে এই বোমা নিক্ষেপ করে। তবে ঘটনাস্থলে দাহ্য কোনো বস্তু না থাকায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়নি।
পুলিশ জানিয়েছে, রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে এই হামলা চালায়। তারা সিঁড়িতে বোমাটি ছুড়ে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে খুলনা সদর থানার পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, বোমাটি সিঁড়িতে পড়ায় সেখানে সামান্য কিছু দাগ তৈরি হয়েছে, এছাড়া বড় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
তদন্তের বিষয়ে ওসি জানান, হামলার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ এরই মধ্যে শনাক্ত করেছে। অপরাধীদের পরিচয় নিশ্চিত করা ও তাদের আটকের জোর চেষ্টা চলছে। ওসি আরও যোগ করেন, গত ২০ থেকে ২৫ দিনে খুলনা সদর থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























