ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত রেশমীর মৃত্যু: ২৩ দিন লড়লেন মৃত্যুর সাথে আফগানিস্তানের কান্দাহারে রেডিওতে ক্রিকেট প্রচার নিষিদ্ধ করল তালেবান নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার পেট্রোবাংলায় ৭৫৩ পদের নিয়োগ: আবেদনের সময় বাড়াল কর্তৃপক্ষ কাতারের কুরআন প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশের উসামা মাওলানা মুহাম্মদ দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সোমবার নিকার বা প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন পায়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলাধীন কোনাখালী ইউনিয়নের বটতলী নামক স্থানে নতুন ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একইভাবে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে বিভক্ত করে নতুন ‘মোকামতলা থানা’ তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভা গঠনের ক্ষেত্রে বগুড়া জেলার মোকামতলা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলাকে নতুন দুটি পৌরসভার মর্যাদা দেয়া হয়েছে।

প্রশাসনিক নাম ও সদর দপ্তরে পরিবর্তনের ক্ষেত্রে ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সাথে মিল রেখে বিদ্যমান ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের ক্ষেত্রেও বড় পরিবর্তন আনা হয়েছে। লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার পরিবর্তে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। নতুন থানা ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্যদিকে পৌরসভা গঠন ও প্রশাসনিক দপ্তর স্থানান্তরের কাজগুলো স্থানীয় সরকার বিভাগের অধীনে সম্পন্ন হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার

আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬