ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর, সংসদে রুদ্ধদ্বার বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন বিশ্বজুড়ে সংঘাত নিরসনে ট্রাম্পের প্রতি ইরাকের প্রেসিডেন্টের আহ্বান সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্ট জারি বেবিচকের বৃষ্টিহীন থাকবে সারা দেশ, জানাল আবহাওয়া অধিদপ্তর ১৬ নভেম্বর: আজ টিভিতে যেসব খেলা দেখবেন রাঙ্গুনিয়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

সাতক্ষীরা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

সুন্দরবনের দুবলারচরে আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। এই তিন দিনের আয়োজনে তীর্থযাত্রীদের যাতায়াত নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক শাহিনুর ইসলাম।

নির্ধারিত রুটগুলোর মধ্যে রয়েছে বুড়িগোয়ালিনী-কোবাডক থেকে বাটুলানদী, বলনদী ও পাটকোষ্টা খাল হয়ে হংসরাজ নদী দিয়ে দুবলারচর যাত্রা। এছাড়া কয়রা-কাশিয়াবাদ, খাসিটানা ও বজবজা হয়ে আড়ুয়া শিবসা, শিবসা নদী ও মরজাত দিয়ে, নলিয়ান স্টেশন থেকে শিবসা-মরজাত নদী হয়ে, ঢাংমারী বা চাঁদপাই স্টেশন থেকে তিনকোনা দ্বীপ বরাবর পশুর নদী হয়ে এবং বগী-বলেশ্বর-সুপতি-কচিখালী-শেলারচর হয়ে বাইরের পথ দিয়ে দুবলারচরে পৌঁছানো যাবে।

পড়ুন>>আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

বন বিভাগ জানিয়েছে, শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীরা এই আয়োজনে অংশ নিতে পারবেন। তীর্থযাত্রীদের জাতীয় পরিচয়পত্র অথবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদসহ আবেদন করে নির্ধারিত রাজস্ব পরিশোধ করতে হবে। অনুমতির কাগজে নির্দিষ্ট রুট উল্লেখ থাকবে। ২২ নভেম্বর দিনের ভাটায় যাত্রা শুরু করতে হবে এবং নৌযান চলাচলের জন্য কেবল দিনের আলোকেই অনুমতি দেওয়া হয়েছে। যাত্রাপথে বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া নৌযান থামানো নিষেধ। প্রতিটি নৌযানে সিরিয়াল নম্বর, যাত্রী সংখ্যা ও লাইফ জ্যাকেটের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক। এছাড়া প্রবেশের পর টোকেন সংরক্ষণ এবং আলোরকোলে স্থাপিত নিয়ন্ত্রণকক্ষে নিয়মিত রিপোর্ট করতে হবে।

পড়ুন>>খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, শনাক্ত মোটরসাইকেল

সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় তীর্থযাত্রীদের জন্য কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, গাছ কাটার সরঞ্জাম ও সব ধরনের অবৈধ সামগ্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া মাইক, পটকা, বাজি এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর ব্যবহারসহ সব ধরনের শব্দদূষণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসব আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বন বিভাগের পাশাপাশি বিজিবি ও কোস্টগার্ডের টহল দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দুবলারচরে রাসপূর্ণিমা: তীর্থযাত্রীদের জন্য ৫টি রুট নির্ধারণ

আপডেট সময় : ১০:২৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬