২৩ জুন সোমবার ২০২৫; কেমন কাটবে আপনার আজকের দিনটি: আজকের রাশিফল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
২৩ জুন সোমবার ২০২৫; কেমন কাটবে আপনার আজকের দিনটি: আজকের রাশিফল : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ আজ ১৬ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: দৈনিক রাশিফল: কেমন কাটবে দিনটি আপনার

২৩ জুন সোমবার ২০২৫; কেমন কাটবে আপনার আজকের দিনটি: আজকের রাশিফল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৩ জুন, ২০২৫
২৫ সেপ্টেম্বর ২০২৫: আজকের রাশিফল
আজকের রাশিফল: জেনে নিন, কেমন কাটবে আপনার আজকের দিনটি?

 

 

২৩ জুন সোমবার ২০২৫; কেমন কাটবে আপনার আজকের দিনটি: আজকের রাশিফল

আজ ২৩ জুন ২০২৫ তারিখের  বিস্তারিত রাশিফল। দেখে নিন কেমন কাটবে আপনার আজকের দিনটি।

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল)

আজকের দিনটি মিশ্র। সকালের সময়টা ভালো যাবে। বিশেষ করে সৃজনশীল পেশাজীবীরা প্রশংসা পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য নতুন যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিকেলের পর থেকে মাথাব্যথা বা চোখের সমস্যা দেখা দিতে পারে। সংসারে দাম্পত্য উত্তেজনা এড়িয়ে চলুন। শুভ রং: লাল। শুভ সংখ্যা: ৫

বৃষ (২১ এপ্রিল–২০ মে)

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন। আজ হঠাৎ করে অর্থব্যয় হতে পারে। জমি-সংক্রান্ত কোনো সিদ্ধান্ত থাকলে আইনজীবীর পরামর্শ নেওয়া ভালো। পারিবারিক দ্বন্দ্ব এড়াতে সংযত থাকতে হবে। তবে সন্ধ্যার পর থেকে পরিস্থিতি অনুকূলে আসবে।
শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৮

মিথুন (২১ মে–২০ জুন)

চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। আজ নতুন চুক্তি বা বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে, তবে ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতিও হতে পারে। প্রবাসে থাকা আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রেমজ জীবনে জটিলতা বাড়তে পারে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৩

কর্কট (২১ জুন–২০ জুলাই)

নেতৃত্বের গুণে দিনটি সফল। আপনার সিদ্ধান্ত আজ পরিবার ও অফিসে মূল্য পাবে। তবে কারও প্রতি অতিরিক্ত নির্ভরতা থেকে বিরত থাকুন। চোখের সমস্যা বা উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকতে পারে। দূরযাত্রার পরিকল্পনা থাকলে আজ স্থগিত রাখাই ভালো। শুভ রং: সাদা। শুভ সংখ্যা: ৭

সিংহ (২১ জুলাই–২১ আগস্ট)

ভালো-খারাপের দোলাচল। সকালে মন ভালো থাকলেও বিকেল থেকে মানসিক চাপ বাড়তে পারে। পারিবারিক কলহ এড়াতে হলে কথা বলার ধরন নিয়ন্ত্রণে আনুন। বন্ধুর সহায়তায় সমস্যার সমাধান হতে পারে। শুভ রং: কমলা। শুভ সংখ্যা: ১

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর)

পরিশ্রমের দিন। আপনার কর্মদক্ষতায় বসের নজরে আসবেন। তবে অফিসে সহকর্মীর সঙ্গে মনোমালিন্য এড়াতে হবে। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন, বিশেষ করে পেট ও গলা সমস্যা হতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে। শুভ রং: বাদামি। শুভ সংখ্যা: ২

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর)

দায়িত্বশীল আচরণ জরুরি। ব্যবসায় অর্থপ্রাপ্তি সম্ভব। তবে যারা সরকারি কাজের সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে—সতর্ক থাকুন। দাম্পত্য সম্পর্কে সন্দেহ ও অবিশ্বাস দূর করা প্রয়োজন। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৬

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর)

সতর্কতার দিন। কোনো অচেনা ব্যক্তির দ্বারা প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় নতুন বিনিয়োগ এখনই না করাই ভালো। স্বাস্থ্য নিয়ে পরিবারের কারোর চিন্তা বাড়তে পারে। সন্ধ্যার দিকে ইতিবাচক খবর আসবে। শুভ রং: ধূসর। শুভ সংখ্যা ৪

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর)

সাফল্য ও সম্মানের দিন। আপনার কর্মপ্রতিভায় সম্মান আসবে। রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ডে সুনাম বাড়বে। আত্মীয়দের মধ্যে বিভ্রান্তি থাকলেও আপনি সেই জট খুলতে পারবেন। শরীর ও মন চনমনে থাকবে। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৯

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি)

নতুন উদ্যোগে শুভ সূচনা। ব্যবসায়িক সিদ্ধান্তে লাভের সম্ভাবনা রয়েছে। ঋণ গ্রহণ বা জমি ক্রয়ের পরিকল্পনা থাকলে সময় অনুকূল। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। সৃজনশীল কাজে আগ্রহ বাড়বে। শুভ রং: খয়েরি। শুভ সংখ্যা: ৮

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি)

জীবনের মোড় ঘুরতে পারে। অনেকদিনের পুরোনো কাজ শেষ হওয়ার সম্ভাবনা। বন্ধুর সহায়তায় অর্থপ্রাপ্তি হতে পারে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি হতে পারে। আত্মনিয়ন্ত্রণ বজায় রাখলে দিনটি শুভ। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ০

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

সফলতার দিনে চিন্তা বৃদ্ধি। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে, তবে মন কিছুটা খুঁতখুঁত করতে পারে। আর্থিক সঞ্চয়ে প্রবণতা বাড়বে। চিকিৎসা বা স্বাস্থ্য সংক্রান্ত ব্যয় বাড়তে পারে। শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৫

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!