১৯টি চাবি ও চোরাই মোটর সাইকেলসহ চোর গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
১৯টি চাবি ও চোরাই মোটর সাইকেলসহ চোরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে মহাব্বত আলী (২৭) নামের এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৯ বিশেষ চাবি জব্দ করা হয়। যা দ্বারা মহাব্বত যেকোনো ব্র্যান্ডের মোটরসাইকেলের তালা খোলা তার কাছে তুচ্ছ ব্যাপার।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসগর আলী গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে।
সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের বাসভবনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআই আসগর আলী বলেন, “গত ২৬ জুলাই শহরের বেলেপুকুর এলাকা থেকে এক পুলিশের মোটরসাইকেল চুরি হয়। পরে সিসি টিভি ক্যামেরা দেখে আমরা চোর শনাক্তও করেছিলাম। কিন্তু তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
গতকাল (সোমবার) সন্ধ্যায় হঠাৎ জেলা পুলিশ সুপারের বাসভবনের সামনে তাকে দেখতে পেয়ে দাঁড়াতে বলি। কিন্তু তিনি দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ধাওয়া দিয়ে তাকে ধরা হয়।
এ সময় তার সঙ্গে থাকা বিভিন্ন মোটরসাইকেল চুরির কাজে ব্যবহৃত ১৯টি চাবি জব্দ করা হয়। তবে মোটরসাইকেল চুরির মাস্টারমাইন্ড একজনও বটেও।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























