ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ
- আপডেট সময় : ১০:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
ফেনীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও ১৫ কেজি গাঁজা জব্দ
ফেনীর সীমান্তবর্তী এলাকায় পৃথক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ ও ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, গত ১৫ নভেম্বর রাত ৮টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধীনস্থ যশপুর বিওপির একটি দল ফেনী সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ৭২ হাজার টাকা।
পড়ুন>>কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ ২ জন গ্রেফতার
অন্যদিকে, সোমবার (১৬ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ফেনীর ছাগলনাইয়া সীমান্তের চম্পকনগর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চম্পকনগর বিওপির একটি বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা।
পড়ুন>>গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী
বিজিবি আরও জানায়, জব্দকৃত ভারতীয় মদ ও গাঁজা পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম, পিএসসি এসব তথ্য নিশ্চিত করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























