২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা
- আপডেট সময় : ০৯:৪২:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা
নীলফামারীর ডোমার পৌরসভার ৮ এবং ৯ নং ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ ২৭ বছর পেরিয়ে গেলেও পৌরসভার বিদ্যুৎ সংযোগ তার ও বাল্ব না দেওয়ায় আলোর মুখ দেখেনি তারা। এতে করে পৌরসভার সেবার মান নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
জানা গেছে, ২৭ বছর আগে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো নীলফামারীর ডোমার পৌরসভা। তখন থেকেই বঞ্চিত ৯নং ওয়ার্ডের উদয়নপাড়া এবং ৮নং ওয়ার্ডের ভাদুরস্কুল পুনুয়াটারির এলাকাবাসী। ওই ওয়ার্ডের কাউন্সিলররা বার বার বিদ্যুৎ সংযোগ তার ও বাল্ব মৌখিক ও লিখিতভাবে আবেদন করলেও গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ। আলোর ব্যবস্থা না থাকায় এলাকাগুলোতে প্রতিনিয়ত ঘটছে নানা ধরনের অপরাধ।
পড়ুন>>গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী
তাছাড়াও পৌরসভার সেবার মান নিয়ে ও প্রশ্ন উঠেছে। ওই এলাকার বাসিন্দা মৃত মকবুল হোসেনের পুত্র ইলিয়াস আলী জানান,চলতি বছরেই প্রায় দুই মাস আগে লিখিত ভাবে আবেদন করেছি। আমি এলাকার জন্য বাল্ব, তার, সুইস চেয়েছি, পিলার থাকলেও শুধু বাল্ব, তার, সুইসের অভাবে আলো জ্বলছে না। তারপরও কোন কাজ হয়নি।
৮ নং ওয়ার্ডের ভাদুরস্কুল পুনুটারির শ্রমিক নেতা আফিজার রহমান (৬৫) বলেন, বারং বার আমরা কাউন্সিলরকে বলেছি, কিন্তু কখনো তার ও দেয়নি, বাল্ব ও লাগায়নি। ভ্যান যোগে এলাকার লোকজন নিয়েও ইঞ্জিনিয়ারের নিকট গিয়েছি কাজ হয়নি। বর্তমান ইঞ্জিনিয়ারের কাছে লিখিত দরখাস্ত দিয়েছি তবুও কাজ হয়নি। কিছুদিন আগে জমি বিক্রি করে দেড় লাখ টাকা পৌরসভাকে ট্যাক্স দিয়েছি বর্তমানে সেখান থেকে তো কোন সেবাই পাচ্ছি না।
পড়ুন>>নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ
এবিষয়ে ৯নং ওয়ার্ডের পরপর তিনবার নির্বাচিত কাউন্সিলর আনোয়ারুল হক বলেন, ৯নং ওয়ার্ডে পৌরসভা প্রতিষ্টাকালিন সময় হতে আজ পর্যন্ত এই এলাকায় কোন সংযোগ তার ও বাল্ব লাগানো হয়নি আমিও বার,বার অনুরোধ করেছি।
এবিষয়ে পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম চলতি বছরে প্রকল্প supplying, Fitting @ Flxiingn street Light at different road প্রকল্প হওয়ার কথা স্বীকার করে বলেন, আমি এখানে নতুন এসেছি, সব এলাকা চিনি না, কর্তৃপক্ষকে বলবো লাইট দিতে।
পড়ুন>>২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ
উল্লেখ্য যে, চলতি অর্থ বছরে স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে ডোমার পৌরসভার টেন্ডার নং ১৩০৩১৬৭ ডাকা হয়। যার কন্ট্রাক প্রাইজ ছিল ৫৪০৫৭৮.০২৫ যার কাজও শেষ।
এ ব্যাপারে ডোমার পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) মুন্না রানী চন্দ্রকে একাধিক বার তার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য প্রদান করা সম্ভব হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























