নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
- আপডেট সময় : ১০:১৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের উন্নত জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
১৬ নভেম্বর শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সার-বীজ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। কৃষি অফিসার আরিফুর রহমান। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুন রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া প্রমুখ।
পড়ুন>>নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি রবি মৌসুমে কৃষকদের প্রণোদনা হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, সূর্যমুখী, চিনা, বিটি বেগুন ও শীতকালীন বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হচ্ছে। এছাড়া প্রতি জন কৃষককে বীজ ও সার প্রদান করা হচ্ছে।
কৃষিবিদ আরিফুর রহমান জানান, সরকারের কৃষি বান্ধব কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণের মাধ্যমে কৃষকদের চাষাবাদে উৎসাহিত করার পাশাপাশি রবি ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























