ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
গঙ্গা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অপরদিকে পদ্মা নদীর পানি সমতল স্থিতিশীল আছে। আগামী ৭২ ঘণ্টায় উভয় নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ৪৮ হতে ৭২ ঘন্টায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
আগামী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলার ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যার পরিস্থিতির উন্নতি হতে পারে।
এবং আগামী ২৪ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে, ফলে ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কতিপয় পয়েন্টে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। পরবর্তী ৪৮ হতে ৭২ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।
আগামী ৪৮ ঘন্টায় উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নিম্নাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
১৯টি স্টেশন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পয়েটগুলোর প্রবাহিত পানি (সে.মি.)
পাটেশ্বরী (দুধকুমার) +০৮, কুড়িগ্রাম (ধরলা) +০৫, নুনখাওয়া (ব্রহ্মপুত্র) +২৮, হাতিয়া (ব্রহ্মপুত্র) +৩০, চিলমারী (ব্রহ্মপুত্র) +৪৩, ফুলছড়ি (যমুনা) +৪৮, বাহাদুরাবাদ (যমুনা) +৫৯, সাঘাটা (যমুনা) +৫৬, সারিয়াকান্দি (যমুনা) +৪১, কাজিপুর (যমুনা) +৩৩, জগন্নাথগঞ্জ (যমুনা) +১০১, সিরাজগঞ্জ (যমুনা) +৪৮, পোড়াবাড়ী (যমুনা) +২০, বাঘাবাড়ি (আত্রাই) +১১, কানাইঘাট (সুরমা) +২৯, অমলশিদ (কুশিয়ারা) +৪৫, মারকুলি (কুশিয়ারা) +২৫, কলমাকান্দা (সোমেশ্বরী) +১৫ এবং মেঘনা ব্রিজ (মেঘনা) +২১।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): ডালিয়া (নীলফামারী) ১৫৫.০, পঞ্চগড় ৮৫.০, সুনামগঞ্জ ৪৭.০ এবং নাকুয়াগাও (নেত্রকোণা) ৪০.০।
গত ২৪ ঘণ্টায় দেশের উজানে উল্লেখযোগ্য বৃষ্টিপাত (মি.মি.): জলপাইগুড়ি (পশ্চিম বঙ্গ) ১২৯.০, পাসিঘাট (অরুনাচল) ৮৫.০, কোচবিহার (পশ্চিম বঙ্গ) ৮২.০ এবং শিলিগুড়ি (পশ্চিম বঙ্গ) ৭৫.০।
সুত্র:বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র;
বাপাউবো, পানি ভবন, ঢাকা।
Leave a Reply