স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন

সৃষ্টি স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন

স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন

প্রতি বছর ১৪ জুন বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব রক্তদাতা দিবস’। দিবসটি উদযাপনের উদ্দেশ্য হলো– রক্তদান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।যারা স্বেচ্ছায় রক্তদান করে লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদের ও সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করা।এ ছাড়া রক্তদানের রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। আসুন জেনে নিই রক্তদানের স্বাস্থ্য উপকারিতা-

অতিরিক্ত ওজন কমায়

নিয়মিত রক্তদান করলে অতিরিক্ত ওজন কমে এবং ফিটনেসের উন্নতি হয়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ৪৫০ মিলিলিটার রক্তদান করলে আপনার দেহের ৬৫০ ক্যালোরি হ্রাস হয়। তবে ওজন কমানোর উদ্দেশ্যে রক্তদান করা একদমই উচিত নয়। রক্তদানের আগে অবশ্যই ডাক্তারের কাছে চেকআপ করান।

হিমোক্রোমাটোসিসের প্রতিরোধ করে

হিমোক্রোমাটোসিস প্রতিরোধ করতে পারেন রক্তদানের মাধ্যমে। শরীরে অতিরিক্ত লৌহের উপস্থিতিতে এ রোগ হয়ে থাকে। এ রোগে লৌহ বা আয়রন বিভিন্ন অঙ্গে জমা হতে থাকে, এমনকি হার্টেও। নিয়মিত রক্তদানের ফলে শরীরে আয়রনের অতিরিক্ত মাত্রা হ্রাস পায়, যা হিমোক্রোমাটোসিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য উপকারী হতে পারে।

হৃদরোগের ঝুঁকি কমায়

রক্তদান করলে শরীরে প্রয়োজনীয় পরিমাণ আয়রন বজায় রাখতে সহায়তা করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়।

লিভার ও ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে

রক্তদান করলে লিভার ও ক্যান্সারের ঝুঁকি কমে। দেহে থাকা আয়রনের অতিরিক্ত মাত্রা, ক্যান্সারের ঝুঁকির সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ জন্য রক্তদানের মাধ্যমে আপনি শরীরে আয়রনের একটি স্বাস্থ্যকর মাত্রা বজায় রাখতে পারে, যা ক্যান্সার হওয়ার ঝুঁকি কমায়। এ ছাড়া লিভারের রোগেরও ঝুঁকি কমায়।

মানসিক শান্তি

রক্তদান করার মাধ্যমে মানসিক শান্তি পেতে পারেন। আপনার রক্তদান অনেক রোগীর জীবন বাঁচাতে পারে। তাই প্রতিটি সুস্থ ব্যক্তির তিন মাস অন্তর রক্তদান করা উচিৎ।

তথ্য সূত্র বোল্ড স্কাই

Please Share This Post in Your Social Media

One response to “স্বেচ্ছায় রক্ত দান করুন অন্যের জীবন বাঁচান ও নিজে সুস্থ্য থাকুন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!