সোনাতলায় ভাই হত্যা মামলায় বোন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সোনাতলায় ভাই হত্যা মামলায় বোন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন: কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

সোনাতলায় ভাই হত্যা মামলায় বোন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
সোনাতলায় ভাই হত্যা মামলায় বোন গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় বড় ভাই হত্যা মামলায় বোনকে গ্রেপ্তার করা হয়েছে।

বগুড়ায় আপেল হত্যা মামলায় তার বোনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। মঙ্গলবার দিবাগত রাতে সোনাতলা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ঘাতক ছোট বোনের নাম শাবানা বেগম। সে সোনাতলার ভেলুরপাড়া এলাকার শাকিল মিয়ার স্ত্রী এবং আপেলের ছোট বোন।

বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার চাঁন মিয়ার ছেলে আপেল খন্দকারের ছোট বোনকে বিয়ে করে ভেলুরপাড়ায় ঘরজামাই থাকতেন। শাকিল বিভিন্ন ধরনের মাদক সেবন করে বাড়িতে অশান্তি করতেন। গত ১৭ জুলাই রাতে বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে আপেল খন্দকার থামাতে যান।

এ সময় শাকিল তাঁর স্ত্রীর বড় ভাই আপেল খন্দকারের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে আপেল খন্দকারকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরেরদিন নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় শাবানা বেগমও আসামি। পড়ুন>>কুড়িগ্রামে মহিলা আওয়ামীলীগের দুই নেত্রীর মারামারি হাসপাতালে একজন থানায় জিডি

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামি হত্যাকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।

সোনাতনা থানার ওসি সৈকত ইসলাম বলেন, ‘আপেল হত্যা মামলায় পলাতক এক আসামিকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে র‍্যাব। আসামিকে আদালতে পাঠানো হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!