সৈয়দপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৈয়দপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলছে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট: তথ্যদাতাকে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার নিয়ে পিসিবির হুমকি, কিছুই জানতেন না সরফরাজ গুম-মৃত্যুর ঘটনা ও জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারকে প্রধানমন্ত্রীর চাকরির নিয়োগপত্র প্রদান হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন

সৈয়দপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলছে

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
দৌলতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার।

সৈয়দপুরে পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলছে

নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর সেতু কারখানার পাশের পুকুর থেকে উদ্ধার হওয়া বেওয়ারিশ তরুণীর লাশের পরিবারের সন্ধান পেয়েছে সৈয়দপুর থানা পুলিশ।

পড়ুন>>মান্দায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছাড়ার মাধ্যমে তরুণীর লাশের পরিবারের সন্ধান পাওয়া যায় বলে থানা সুত্রে জানা যায়।

নিহত তরুণী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ২ নং কুর্শা ইউনিয়নের বুড়িরহাট এলাকার রহিমাপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে মোছাম্মদ লিজা আক্তার (২০) এবং স্হানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহত তরুণীর পরিবার সুত্রে জানা যায় ২০২০ সালে মাঝামাঝি সময়ে লিজা আক্তার হঠাৎ করে মানসিক রোগে আক্রান্ত হয়।  এর পর থেকে সে পরিবারের সবার অজান্তেই বিভিন্ন সময়ে বাড়ি থেকে বের হয়ে যেতো এবং আমরা তাকে খোঁজাখুজি করে আবার বাসায় নিয়ে আসি কিন্তু সেদিন সে আবারো হঠাৎই বাড়ির সবার অজান্তেই বাড়ি থেকে বের হয়ে যায় আমরা তাকে অনেক খোঁজাখুজি করে তাকে আর পাইনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিজার একটি ছবি সহ বেওয়ারিশ লাশ হিসেবে দেখতে পেয়ে আমরা সৈয়দপুর থানায় যোগাযোগ করি।

এদিকে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন বুধবার বিকেলে তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং লাশটি সেখানে থাকে এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেয়া হলে আজকে তার পরিবারের সন্ধান পাওয়া যায়।

তিনি আরো বলেন তার পরিবার এলে লাশের আইনী সব পক্রিয়া শেষ করে তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পড়ুন>>রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ৫৯ হাজার কোটি টাকা আত্মসাৎ

উল্লেখ্য যে গত বুধবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর সেতু কারখানার পাশের একটি পুকুর থেকে বেওয়ারিশ লাশ হিসেবে নিহত লিজা আক্তারের লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!