লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৩:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে
লিবিয়ার শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে সাদ্দাম হাফতারের সঙ্গে কাতারের প্রতিমন্ত্রীর বৈঠক
লিবিয়ার বেনজাগি শহরে লিবিয়ান ন্যাশনাল আর্মির উপ-প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাদ্দাম খলিফা হাফতারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ বিন সালেহ আল-খুলাইফি।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আলোচনায় আঞ্চলিক নানা ইস্যু এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।
বৈঠকে লিবিয়ার অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার বিষয়ে কাতারের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ড. আল-খুলাইফি। তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন যে, লিবিয়ার জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা পূরণের একমাত্র পথ হলো শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধান।
পড়ুন>>রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনার ধারা অব্যাহত রাখা এবং জাতীয় ঐকমত্যের গুরুত্বের ওপর জোর দেন কাতারের এই প্রতিমন্ত্রী।
তিনি জানান, লিবিয়ায় একটি সামগ্রিক ও টেকসই রাজনৈতিক সমঝোতা অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সফল করতে কাতার দেশটির সকল পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















