সুবর্ণচরে ভূমিদস্যু বাদশা ডাকাতের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুবর্ণচরে ভূমিদস্যু বাদশা ডাকাতের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

সুবর্ণচরে ভূমিদস্যু বাদশা ডাকাতের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সুবর্ণচর (নোয়াখালী) থেকে আহসান হাবীব
  • প্রকাশিত : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
সুবর্ণচরে ভূমিদস্যু বাদশা ডাকাতের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নোয়াখালীর সুবর্ণচরে ভূমিদস্যু বাদশা ডাকাতের বিরুদ্ধে ভূমিহীনদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নোয়াখালী সুবর্ণচরে রামগতি থেকে আসা বহিরাগত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং প্রকৃত ভূমিহীনদের জায়গা বন্দোবস্ত দেয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগীরা।

৩ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩টায় চরজুবলী ইউনিয়নের নতুন বাজারে এই মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শতাধিক ভূমিহীন সদস্য এতে অংশ গ্রহণ করে।

মানববন্ধনে তারা বলেন, লক্ষীপুর জেলার রামগতি উপজেলা সংলগ্ন সুবর্ণচর উপজেলার প্রায় ৫০ একর সরকারী খাসজমি ভূমিহীনগন নথি সৃজন পূর্বক ঘরবাড়ী নির্মান করে বসবাস করিয়া আসিতেছে, তাদের দখলে থাকা, জমি প্বার্শবতী রামগতি উপজেলার বাদশা ডাকাত,ফরিদ মেম্বার,বাবর শিকদার,দিদার,মাকছুদ, সাদ্দামসহ, ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী গত এক সপ্তাহ যাবৎ সুবর্ণচরে প্রবেশ করে নীরিহ ভূমিহীনদের বাড়ীঘর দখল ও লুটপাটের পাঁয়তারা করছে।

আমরা ২০০২ সাল থেকে সরকারি জায়গায় বসবাস শুরু করি, পরবর্তীতে ২০০৫ সালে সিডিএসপির মাঠ জরিপে দখল প্রমাণিত হওয়ায় ভুমিহীন ৫০টি পরিবারকে ভুমিহীন টোকেন স্লীপ প্রদান করে, কিন্তু ভুমিহীনদের নামে খতিয়ান হওয়ার পূর্বেই রামগতি উপজেলার ভূমিদূস্যুদের হামলা ও দখল দায়িত্বের কারণে আমরা ভূমিহীনরা মাথা গোঁজার শেষ ঠাঁই টুকু নিয়ে দিশেহারা হয়ে পড়ি।

আমাদেরকে ভূমিদস্যুরা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এতে আমরা উচ্ছেদ আতংকে ভূগছি। ভূমিসদ্যুরা আমাদের প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে।

ভূমিদস্যুদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা ও উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ভূক্তিভোগীরা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, নোয়াখালী জেলা প্রশাসক, নোয়াখালী পুলিশ সুপার, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার, ভুমি কর্মকর্তা এবং চরজব্বার থানাসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা ইসমাইল হোসেন, ইয়ানুর বেগম, মাকছুদ আহম্মদ,জুলেখা আক্তার, মোঃ হোসেন, গোলাম ছারওয়ার, ফাতেমা বেগম, মফিজুর রহমান, আমেনা বেগম, ভুক্তভোগী কুলসুমসহ আরো অনেকে।

মানববন্ধন শেষে স্থানীয় নতুন বাজারে রামগতির ভূমি দস্যুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেন শতাধিক ভূমিহীন নারী পুরুষ, এসময় তারা বাদশা ডাকাতসহ সন্ত্রাসীদের শাস্তি দাবি করে স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!