সুনামগঞ্জ প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জ প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নুসরাত জাহান রাফি মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টের রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল চাকরির ভাইভায় এআইয়ের ব্যবহার: যান্ত্রিক প্রক্রিয়ায় কি হারিয়ে যাচ্ছে যোগ্যতার সঠিক মূল্যায়ন? ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার সরকারের ছয় মাসের কার্যক্রমে চরম ব্যর্থতার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির কাতারে সাউইস্ট গাড়ি কেনার বিশেষ অফার: থাকছে আইফোন ১৭ ও শূন্য ডাউনপেমেন্ট সুবিধা গিনির রাজধানী কোনাক্রিতে ময়লার পাহাড় ধসে অন্তত ৩০ জনের প্রাণহানি দেশের চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কসংকেত বহাল রংপুরে একই পরিবারের চার সদস্যের প্রাণহানি: রাসায়নিকের ব্যবহার নিয়ে সিআইডির নতুন তদন্ত জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল ইরান: চলছে পর্যালোচনা

সুনামগঞ্জ প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
সুনামগঞ্জ প্রবাসীর উপর হামলার ঘটনায় মানববন্ধন

সুনামগঞ্জের শাল্লায় প্রবাসীর উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ আটগাও ইউনিয়নের শশারকান্দা গ্রামস্হ সুরমা নদীর ডান তীরে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ মানববন্ধনে বক্তারা বলেন, পূর্ব বিরুদের জের ধরে গত ২৬ জানুয়ারি সকালে প্রবাসী সাকিবুল হাসান (২৮) স্হানীয় শ্যামারচর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে মধ্যে প্রতিপক্ষ মালেক মিয়ার হুকুমে কাচাই মিয়া, এনামুল মিয়া, ইমরান মিয়া, কামরুল মিয়া, গংরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে সাথে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও স্বপ্নের চেইন ছিনিয়ে নেয়।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন, আব্দুল খালেক, সাত্তার মিয়া, মাওলানা রায়হান মিয়া, রাকিবুল ইসলাম, শাহআলম, জলিল মিয়া, চান মিয়া, খলিল মিয়া, সামাদ মিয়া, সাব্বির মিয়া, নবাব মিয়া, ফজর বানু, আকলিমা বেগম, সামছুজ্জামান, বিউটি বেগম, সুজন মিয়া, সুমন মিয়া, রোপন মিয়া, সিরাজ মিয়া, তরিকুল ইসলাম প্রমুখ।

এ ঘটনায় প্রবাসীর বড় ভাই ছাত্তার মিয়া শাল্লা থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। শাল্লা থানার অফিসার ইনচার্জ মো আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!