সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ আটক-২ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ আটক-২

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ আটক-২

সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ আটক-২

১ লাখ ২৬হাজার নাসির বিড়ি, ২টা মোটর সাইকেলসহ ২জন আটক

সুনামগঞ্জে টুকেরঘাট নৌ-পুলিশের অভিযানে   বিপুল পরিমানে ভারতীয় পন‍্যসহ ২জনকে আটক করা হয়েছে। আটক পন‍্য গুলো হলো ১ লাখ ২৬হাজার নাসির বিড়ি, ২টা মোটর সাইকেল।

সদর উপজেলার গৌরারং ইউনিয়নের টুকেরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ২৬হাজার পিস ভারতীয় নাসির বিড়ি, দুটি মোটর সাইকেলসহ ২ চোরাকারবারীকে আটক করেছে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

আটকৃতরা হলেন মো. জসিম উদ্দিন(১৯)। সে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কুটিপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং অপরজন হলেন একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহফুজ মিয়া(২০)।

বরিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিকের নেতৃত্বে, এ এস আই ফরিদ আহমদসহ নৌ পুলিশ সদস্যরা টুকেরঘাটের সুরমা নদী সংলগ্ন এলাকা অভিযান চালান।

এসময় মোটর সাইকেলযোগে মোহনপুরে যাওয়ার সময় চোরকারবারীদের অবস্থান সন্দেহজনক হলে পুলিশ তাদের আটক করে।

এ সময় পুলিশ ১লাখ ২৬ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ নাসির বিড়ি, ২টি মোটর সাইকেল ও ২ জন চোরাকারবারীকে আটক করেন।

বিড়িও দুটি মোটর সাইকেল যার বর্তমান বাজার মূল্য ৪ লাখ ৯ হাজার টাকা। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা চোরা কারবারের সাথে জড়িত বলে পুলিশের নিকট জবানবন্দি দেন।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দুই চোরাকারবারী বিশ্বম্ভরপুর থেকে মোটর সাইকেলযোগে ভারতীয় নাসির বিড়ি নিয়ে সদর উপজেলার মোহনপুরে যাওয়ার পথে টুকেরঘাট সংলগ্ন সুরমা নদীর তীরে তাদের গতিরোধ করে নৌ-পুলিশ পরে তাদের আটক করে নিয়ে আসে।

বিকেলে নৌ-পুলিশ ফাঁড়ির এ এস আই মো. ফরিদ আহমদ বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে আটককৃত ২জনকে আসামী করে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তারিখ-০৯/-৪/২০২৩ ইং।

এ ব্যাপারে টুকেরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই পরিমল চন্দ্র মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যেকোন ধরনের অপরাধ দমনে নৌ-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ(ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ২টি মোটর সাইকেল, ভারতীয় নাসির বিড়িসহ ২জনকে আটক ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!