ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে চায়না দুয়ারী জালে অজগর আটক নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয়

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপসকে আহবায়ক, বিদায়ী কমিটির প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী ও সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিদায়ী কমিটি সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, এস এম তফিজ উদ্দিন,

বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, আব্দুল মজিদ সরকার,ফজল এ খোদা লিটন,শফিক মোহাম্মদ রুমন,খ. ম একরামুল হক,আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম প্রমূখ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদত্তীর্ণ বিগত কমিটি (২০২১-২০২২) বিলুপ্ত ঘোষণা করা হয়। গঠিত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন পূর্বক আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন।

সাধারণ সভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ প্রেসক্লাবে নবীন-প্রবীণ সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল। সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের এই সিদ্ধান্তে সকলের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।

নতুন আহবায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সভা সফল করার জন্য সভার আয়োজক সকল সদস্য, প্রশাসন ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন

আপডেট সময় : ০৪:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩