ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের

সিরাজগঞ্জ জেলায় বৃত্তি পেলো ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থী

চৌহালী (সিরাজগঞ্জ) থেকে সাত্তার আব্বাসী সোহেল
  • আপডেট সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলায় বৃত্তি পেলো ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থী

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জ জেলায় বৃত্তি পেলো ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থী

সিরাজগঞ্জ জেলার সমগ্র উপজেলার ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৭৪৭জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

কামারখন্দ উপজেলার চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ ১২ ফেব্রুয়ারী, ২০২৫ বুধবার, সকাল ১১:১৫ মিনিটে আনন্দঘন এ অনুষ্ঠানে জেলায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন।

পড়ুন>> ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

প্রধান অতিথি তাঁর মুল্যবান বক্তব্যে বলেন, ভাল মানুষ হতে হলে শুধুমাত্র ভালো রেজাল্টই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি।
জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে।

ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনও দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে। আমার কর্তব্য সম্পর্কে সব সময় সজাগ থাকতে হবে এবং সঠিকভাবে তা পালন করতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা এবং হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ।

সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব ফারুক হোসেন, উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল, কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আদনান মুস্তাফিজ এবং কামারখন্দ থানার অফিসার ইন-চার্জ মোখলেসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, চৌবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হক।

পড়ুন>> শান্তিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের ভাংচুর ও হামলায় আহত ২

নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।

সম্পূর্ন অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমূলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে।

পড়ুন>> রাণীশংকৈলে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধারসহ আটক-১ 

অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ছাদকা-ই-জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিরাজগঞ্জ জেলায় বৃত্তি পেলো ৭৪৭ জন মেধাবী শিক্ষার্থী

আপডেট সময় : ০৭:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫