ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরআরএফ-এ ৪৪০ পদে কর্মী নিয়োগ: ৬ নভেম্বর সিলেটে বাছাই পরীক্ষা লস অ্যাঞ্জেলেস ফ্যাশন উইকে নজর কাড়লেন বাংলাদেশি মডেল রাকিব হাসান টোকিওর আদলে ঢাকাকে পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর সালাহউদ্দিন |: তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফ কর্তৃক সিসি টিভি ক্যামেরা স্থাপনের জেরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক বিজিবির জোড়ালো অবস্থান ও তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত থেকে সিসি টিভি ক্যামেরা অপসারণের আশ্বাস দিয়েছে বিএসএফ।

গত ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বিজিবি’র কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর দিয়াডাংগা বিওপির দায়িত্বপূর্ণ পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানী ঝাকুয়াটারী নামক এলাকায় সীমান্ত পিলার ৯৭৮/৯-এস এর নিকটে সীমান্ত শূন্য লাইন হতে ০৫ গজ ভারতের অভ্যন্তরে ঝাকুয়াটারী জোড়া মসজিদ নামক স্থানে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লজোড়া ক্যাম্পের সদস্যরা ইউক্যালিপটাস গাছের সাথে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসি টিভি ক্যামেরা স্থাপন করে।

পড়ুন>> শান্তিগঞ্জে বিএনপি নেতার বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের ভাংচুর ও হামলায় আহত ২

বিষয়টি বিজিবির নজরে আসলে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডারকে পতাকা বৈঠকের আহ্বান করেন।

এরই ধারাবাহিকতায় ১১ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গল সকাল ১১ ঘটিকায় ঝাকুয়াটারী জোড়া মসজিদের নিকটে বাংলাদেশ পার্শ্বে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঝাকুয়াটারী জোড়া মসজিদ ও সিসিটিভি ক্যামেরা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এসময় ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী অনিল কুমার জানান, শূন্য লাইনে নির্মিত জোড়া মসজিদ এলাকার নিরাপত্তা বিষয়টি বিবেচনা করে বর্ণিত সিসি ক্যামেরাটি স্থাপন করা হয়েছে। প্রতি উত্তরে কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান স্থাপনকৃত সিসি ক্যামেরা স্থাপনের ব্যাপারে জোরালো প্রতিবাদ জানান এবং অবিলম্বে সিসি ক্যামেরা খুলে ফেলার জন্য আহ্বান জানান। বিজিবির জোরালো অবস্থানের কারণে ১৬২ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার সিসিটিভি ক্যামেরাটি খুলে ফেলার বিষয় আশ্বস্ত করেন।

এছাড়াও পতাকা বৈঠকে জোড়া মসজিদ এলাকায় শূন্য লাইনে নির্মিত টিনের স্থাপনা খুলে ফেলতে এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে অবৈধ পাকা স্থাপনা তৈরী না করাসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদির উপর আলোচনা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারী সীমান্তে বিএসএফের সিসি ক্যামেরা স্থাপন: বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে ক্যামেরা অপসারণের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫