সিরাজগঞ্জে ১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিরাজগঞ্জে ১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড ১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে কঠোর নিরাপত্তা, রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী আটক

সিরাজগঞ্জে ১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু

সিরাজগঞ্জ থেকে মো. লুৎফর রহমান লিটন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
সিরাজগঞ্জে ১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু

সিরাজগঞ্জে আশরাফুল ইসলাম নামে আট বছরের এক শিশু মাত্র ১৩৫ দিনে সম্পূর্ণ কোরআন মুখস্থ করতে সক্ষম হয়েছে।

সে জেলার এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের বাবু হোসেনের ছেলে। আশরাফুলের এমন সাফল্যে খুশি তার বাবা-মা ও শিক্ষকরা।

আশরাফুলের বাবা একজন সাধারণ ব্যবসায়ী। মা একজন গৃহিণী। আশরাফুল এত অল্প বয়সে হাফেজ হওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। আশরাফুলকে উৎসাহ দিতে সংবর্ধনা ও পুরস্কার দিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরের মিফতাহুল উলূম কওমি মাদরাসা চত্বরে জাঁকজমকপূর্ণ পরিবেশে গোপরেখী পশ্চিমপাড়া বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদ ও মিফতাহুল উলুম কওমি মাদরাসার উদ্যোগে হাফেজ আশরাফুল ইসলামকে সংবর্ধণা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সভাপতি আলহাজ মো. নূরুল ইসলাম তালুকদার।

মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুকনী মাদীনাতুল উলুম হাফিজিয়া মাদরাসার মুহতামিম আলহাজ হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আব্দুর রউফ, বেলকুচি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, মাওলানা মো. আলী হাসান, আলহাজ হাফেজ মো. রফিকুল ইসলাম, আলহাজ মো. আব্দুস সাত্তার মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মো. সেলিম তালুকদার।

পড়ুন>>দানের পর মাদ্রাসার জমি গোপনে মরগেজ দুশ্চিন্তায় শিক্ষার্থীরা

অতিথিরা বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলে এত অল্প বয়সে সম্পূর্ণ কোরআন মুখস্থ করা একটা অবাক করার মতো বিষয়। আল্লাহ পাকের রহমত ও বরকত ছাড়া এটা সম্ভব হয়নি।

আমরা হাফেজ আশরাফুল ইসলামের জন্য দোয়া করি আল্লাহ যেন কবুল করে নেন, বিশ্বব্যাপী তার ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ুক।

Please Share This Post in Your Social Media

One response to “সিরাজগঞ্জে ১৩৫ দিনে কোরআনের হাফেজ ৮ বছরের শিশু”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!