ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পারস্য উপসাগরে কাতার উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা হাসানের দুর্দান্ত বোলিংয়ে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ স্বাস্থ্যসেবা সংস্কারে বড় পরিকল্পনা ও রেকর্ড বরাদ্দ সরকারের দেশে সার উৎপাদন বাড়াতে তিনটি নতুন কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের টেকনাফে সশস্ত্র পাচারকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন এক সেনাসদস্য মধ্যপ্রাচ্য নীতিতে নিজেরাই সংকটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: হোসেইন তাইয়েব ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি

সিরাজগঞ্জের এনায়েতপুরে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

চৌহালী (সিরাজগঞ্জ)
  • আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪ ৩৪৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের এনায়েতপুরে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের এনায়েতপুরে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আই সি এল স্কুলের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২অক্টোবর) সকাল ১০ টার দিকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে “আই সি এল স্কুল” এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো: সাইদুল ইসলাম, জামায়েত ইসলামী বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আমির ডা. সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন মিয়া প্রমুখ।

এ সময় আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বক্তব্যে বলেন, আজ আই সি এল স্কুলের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। আমার সামনে স্কুলের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের দেখে মনটা ভরে গেল। সকল শিক্ষার্থী আমার হৃদয়ের স্পন্দন।

আমার এই আই সি এল স্কুলের মূল দায়িত্ব হলো, সকল ছাত্র-ছাত্রীদের সাথে সমান ভাবে ব্যবহার করা এবং সকল ছাত্রদের-ছাত্রীদের সমান ভাবে আত্মবিশ্বাস বাড়ানোর কার্য্য করা। কারণ কিছু ছাত্র-ছাত্রী পড়াশুনায় খুব মেধাবী হয়ে থকে আবার কিছু ছাত্র ছাত্রীরা পড়াশুনায় দুর্বল হয়ে থাকে সবাইকে সমান ভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই নিবেদিত হয়ে আছি।

তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল এবং ভালো ভবিষ্যতের উদ্দেশ্যে প্রত্যেকের ওপরেই সমান ভাবে ধ্যান ও গুরুত্ব দিয়ে পড়াশোনা করাটা জরুরী।

এসময় বর্তমান ও সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় চত্বরটি যেনো এক মিলন মেলায় পরিণত হয়।  কেক কর্তন শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিরাজগঞ্জের এনায়েতপুরে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:০১:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪