সিংড়ায় র্যাবের হাতে স্বর্ণের নকল মূর্তি বিক্রির প্রতারক চক্র আটক
- আপডেট সময় : ০১:৩৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২ ১৫৭ বার পড়া হয়েছে
নাটোরের সিংড়ায় র্যাবের অভিযানে স্বর্ণের নকল মূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্য আটক করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) রাতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব।এ অভিযানে স্বর্ণের নকল মূর্তিসহ ৭জন প্রতারকে আটক করা হয়।
সোমবার (২১ নভেম্বর) সকালে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।আটককৃতরা হলেন মহির উদ্দিন প্রমানিকের ছেলে মন্টু (৪০), মুকুল (৪৪) ও শফিকুল (৩০), মৃত ছহির উদ্দিনের ছেলে রজিম আহম্মেদ(২২), মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), এবং মৃত আবু বক্করের ছেলে আনোয়ার হোসেন (৩৮), সেকেন্দার প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম(৫৫)।
এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, ৯টি মোবাইলসহ সিম কার্ড জব্দ করা হয়। এরা মানুষকে লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করে।
র্যাব জানায়, রোববার রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সংঘবদ্ধ প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়।এরা মানুষকে লোভ দেখিয়ে অর্থ আত্মসাৎ করে। এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, ৯টি মোবাইলসহ সিম কার্ড জব্দ করা হয়।এদের মুলত কাজ মানুষকে লোভ দেখিয়ে অর্থআত্মসাৎ করা মুল পেশা।
গ্রেফতাকৃতরা বিভিন্ন সময়ে মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করে আসছিল। কিছুদিন আগেও এক ভুক্তভোগীর কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে নকল মূর্তি বিক্রি করে প্রতারণা করে।পরে তারা পরীক্ষা করে জানতে পারে মূর্তিটি নকল।
রোববার বিকেলে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে প্রতারক চক্রের সদস্যরা ভুক্তভোগীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়।
ভয়ে ভুক্তভোগী সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে আসেন।জামতলা বাজারে র্যাবের টহল দলকে দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান। তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারকদের গ্রেফতার করে র্যাব।
র্যাব আরও জানায়, পরে গ্রেফতাররা স্থানীয় লোকজনের সামনে স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকার মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে রঙ করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিল। পরে সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























