দিল্লি পুলিশ আমাকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় করেছে: মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট সময় : ০৬:৩৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার তাকে আটক করে থানায় নেওয়া হলে তিনি এই অভিযোগ করেন।
দিল্লি পুলিশের বিরুদ্ধে অপহরণের গুরুতর অভিযোগ এনেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তাকে এবং তার দলের শীর্ষ নেতাদের দিল্লি পুলিশ অপহরণ করেছে। তিনি দাবি করেন, তাদের আটক করার পর দীর্ঘ দুই ঘণ্টা প্রিজন ভ্যানে বসিয়ে রাখা হয়। মমতা বর্তমানে দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েনসহ পাঁচজন সংসদ সদস্যকে নিয়ে দ্বারকা নর্থ থানায় ধর্না দিচ্ছেন।
তৃণমূল নেত্রী স্পষ্ট করেছেন, এই পরিস্থিতির প্রতিবাদে তিনি আজ রাতে কলকাতা ফিরছেন না। আগামী সোমবার ‘ইন্ডিয়া’ জোটের আয়োজিত মিছিলে তিনি অংশ নেবেন বলে জানিয়েছেন। মূলত ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়ম ও বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে অসংখ্য মানুষের নাম বাদ দেওয়ার প্রতিবাদে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) এই বিক্ষোভের ডাক দিয়েছিল। সেই কর্মসূচিতে অংশ নিতে গিয়েই শনিবার সকালে দিল্লির সাউথ অ্যাভিনিউতে পুলিশের বাধার মুখে পড়েন মমতা ও তার সহযোগীরা। পুলিশ সরে যেতে নির্দেশ দিলেও তারা অবস্থান চালিয়ে যান, যার পরিপ্রেক্ষিতেই তাদের হেফাজতে নেওয়া হয়।
সূত্র: রাইজিংবিডি
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























