সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন
- আপডেট সময় : ০৬:২৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ১৯৬ বার পড়া হয়েছে
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা চত্ত্বর মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ্ আল মামুন। পরে সাপাহার ফায়ার সার্ভিস স্টেশনের একটি টীমের অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, ভাইস চেয়ারম্যান দ্বয় আব্দুর রশিদ ও নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহা. রুহুল আমিন, মৎস্য অফিসার রুজিনা পারভীন,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান টকি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, বিআরডিএ কর্মকর্তা আলমগীর হোসেন, প্রোগ্রামার অফিসার মোস্তাকিম হোসেন প্রমূখ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























