সাপাহারের পুর্বের শিক্ষকদের পরিবর্তে অন‍্য নতুন শিক্ষকের এমপিও ভুক্ত হওয়া তদন্ত শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাপাহারের পুর্বের শিক্ষকদের পরিবর্তে অন‍্য নতুন শিক্ষকের এমপিও ভুক্ত হওয়া তদন্ত শুরু : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫

সাপাহারের পুর্বের শিক্ষকদের পরিবর্তে অন‍্য নতুন শিক্ষকের এমপিও ভুক্ত হওয়া তদন্ত শুরু

সাপাহার (নওগাঁ) থেকে সোহেল চৌধুরী রানা
  • প্রকাশিত : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
সাপাহারের পুর্বের শিক্ষকদের পরিবর্তে অন‍্য নতুন শিক্ষকের এমপিও ভুক্ত হওয়া তদন্ত শুরু

নওগাঁর সাপাহারের পুর্বের শিক্ষকদের পরিবর্তে অন‍্য নতুন শিক্ষকের এমপিও ভুক্ত হওয়া তদন্ত শুরু হয়েছে।

উপজেলার তিলনী সরলী দাখিল মাদ্রাসার এমপিও ভুক্তির আগের শিক্ষকদের বাদ দিয়ে পরে যোগদানকৃত তিন শিক্ষক এমপিও ভুক্ত হন। সেই তিন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

তিলনী সরলী দাখিল মাদ্রাসার এমপিওভুক্তির আগের শিক্ষকদের বাদ দিয়ে পরের বেতন পাওয়া সেই তিন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

ভুক্তভোগী শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে আগামীকাল রোববার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন তদন্তের জন্য তাঁর নিজ কার্যালয়ে দুই পক্ষকে ডেকেছেন।

এ তদন্তের চিঠি দুই পক্ষকে পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনকে।

জানা যায়, গত ২০২২সালে এমপিওভুক্ত হয় মাদ্রাসাটি। মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিনা বেতনে যেসব শিক্ষক-কর্মচারীরা নিঃস্বার্থভাবে শ্রম দিয়ে তিল তিল করে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছে।

তাদের মধ্যে তিন জন শিক্ষককে বাদ দিয়ে বিধিবহির্ভূত ভাবে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে অন্য তিন জনের নামে এমপিও করিয়েছেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. ফিরুজ হোসেন।

ওই মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মো. ফিরুজ হোসেন ২০১৭ সাল থেকে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) ২০২২ সাল পর্যন্ত পূর্বের শিক্ষকদের তথ্য আপলোড করা হয়।

২০২২ সালে মাদ্রাসাটি এমপিওভুক্ত হওয়ার পর নতুন করে পূর্বের ওই শিক্ষকদের বাদ দিয়ে ভূয়া তিন জনের নাম দেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট।

এমপিওভুক্তির পূর্বের শিক্ষকগণ করোনার সময় সরকারি অনুদান পান এমনকি তারা ২০২১ সালে ইউপি নির্বাচনে পোলিং অফিসার হিসেবে ভোট গ্রহণও করেন।

এরপরও তাদের বাদ দিয়ে ভূয়া ভাবে অন্যদের এমপিও করানোয় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তদন্তের চিঠি পৌঁছানোর সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্যারের পাঠানো চিঠি পাওয়ার পর পরই মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ও অভিযোগকারীদেরকে সেই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!