নওগাঁর মান্দায় সাংবাদিক গোলাম রাব্বানী (নাদিম) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ ঘটিকায় সময় উপজেলার নওগাঁ- রাজশাহীর আঞ্চলিক মহাসড়কের ফেরিঘাট নামক স্থানে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, অচিরেই গোলাম রাব্বানী (নাদিম) হত্যাকাণ্ডের মূল হোতা, নারী কেলেঙ্কারীর গড ফাদার ইউপি চেয়ারম্যান বাবু সহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সেই সাথে হত্যা কান্ডের মূলহুতা বাবুসহ সকল দোষীদের ফাঁসির জোর দাবী জানান। নাদিম হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত সাংবাদিক নেতারা রাজপথে থাকার হুশিয়ারী দেন।
মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মান্দা প্রেসক্লাবের দপ্তর বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, মান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী।
এছাড়াও নেয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি সাজু ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ বক্তব্য রাখুন।
Leave a Reply