ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

সরিষাবাড়ীতে চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা  থেকে মো. লুৎফর রহমান লিটন
  • আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ৩৮৪ বার পড়া হয়েছে

সরিষাবাড়ীতে চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরিষাবাড়ীতে চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন

সাঈদ মাহমুদ সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী’র স্বপ্ন বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান।

এসময় জেলা সিভিল সার্জন ডাঃ প্রণয় কান্তি দাস,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃবদরুল হাসান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ উপজেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের ইতিহাসে প্রথম বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বৈকালিক প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবার মাধ্যমে চিকিৎসকদের মাধ্যমে রোগীরা শতভাগ চিকিৎসা সেবার পাওয়ার পাশাপাশি সরকার রাজস্ব আদায় করতে পারবে।

এ সেবাটি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়ায় সাধুবাদ জানিয়েছেন সরিষাবাড়ী উপজেলার আশেপাশের মানুষ।

উদ্বোধন শেষে রোগীদের পরীক্ষা মুলক ভাবে এ কার্যক্রম চালু করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আর রোগী দেখে উদ্বোধন করেন ডাঃমুরাদ হাসান এমপি।

স্বাস্থ্য বিভাগ জানাযায়,অফিস সময়ের পর নির্ধারিত ফি’র বিনিময়ে নিজের কর্মস্থলে (সরকারি হাসপাতালে) বসেই রোগী দেখবেন চিকিৎসকরা।

বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হাসপাতালে এ সেবা পাওয়া যাবে। চিকিৎসককে দেখানোর পাশাপাশি এসময়ে হাসপাতালে বেশকিছু পরীক্ষা–নিরীক্ষা করারও সুযোগ থাকছে।

তবে এক্ষেত্রেও নির্ধারিত হারে ফি পরিশোধ করতে হবে রোগীকে। এই সেবার জন্য একজন অধ্যাপকের ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এর মধ্যে ৪০০ টাকা চিকিৎসক পাবেন, সেবা সহায়তাকারী পাবেন ৫০ টাকা এবং হাসপাতাল পাবে ৫০ টাকা।

এছাড়া সহযোগী অধ্যাপক বা সিনিয়র কনসালটেন্টের ফি ৪০০ টাকা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে চিকিৎসকদের বৈকালিক চেম্বার উদ্বোধন

আপডেট সময় : ০৯:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩