সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী দুই স্ত্রীর হাতাহাতি ও উত্তেজনার জেরে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান শুভ সকাল; আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন

জামালপুর সরিষাবাড়ীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়েছে।

গণতন্ত্রের মানসকন্যা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য কন্যা এবং ডিজিটাল বাংলাদেশের রূপকার দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে সরিষাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ মাগরিব আরামনগর বাজার সরকার মার্কেট প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী পৌর শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ শুভ জন্মদিন উদযাপন করা হয়।

এতে পৌর আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম খোকন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদ।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল গনি, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, আবু তাহের, ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু, দপ্তর সম্পাদক বাবু মন্টুলাল তেওয়ারি ও সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাঁতীলীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!