সরিষাবাড়ীতে পুলিশ সদস্যসহ আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে পুলিশ সদস্যসহ আহত ৪ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরের নেছারাবাদে ছাগল মারার অভিযোগে থানায় মামলা, এলাকাবাসীর ক্ষোভ ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ সুনামগঞ্জের পাঁচ যুবক, বেঁচে যাওয়া যাত্রীর বর্ণনায় সংকট অস্ট্রেলিয়াকে হারানোর রহস্য ফাঁস করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ছড়ানো ভুয়া খবরে প্রভাবিত ইরান-যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা প্রেক্ষাপট: আবু সামরা সীমান্তে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করল কাতার শুল্ক বিভাগ গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনি হত্যার উসকানিমূলক আহ্বান বেন-গভিরের জন্মদিনে দোয়া চাইলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা শুভ সকাল; আজ সোমবার ১৭ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা একবারে ৫ বছরের ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ আসছে: ডিএসসিসি প্রশাসক জ্বালানি সংকট নিরসনে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী

সরিষাবাড়ীতে পুলিশ সদস্যসহ আহত ৪

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
সরিষাবাড়ীতে পুলিশ সদস্যসহ আহত ৪

জামালপুরের সরিষাবাড়ীতে পুলিশ সদস্যসহ আহত ৪ হয়েছে।

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিন পুলিশ সদস্যসহ ৪ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় দিকে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টারের সামনে সরিষাবাড়ি-তারাকান্দি প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) মুর্শেদ আলম, (পিএসআই) কামরুজ্জামান, উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমান, নসিমন চালক বাবলু মিয়া (৪৫)। তাদেরকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবারের অবরোধকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতে টহলে বের হন সরিষাবাড়ী থানা পুলিশ।

পথিমধ্যে পৌরসভার এলিন ট্রেড সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি শ্যালো মেশিন চালিত নসিমন সাইট দিয়ে গিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় টহলে থাকা দুটি মোটরসাইকেল উল্টে যাওয়া নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্যসহ নসিমন চালক আহত হন। তোরণ নির্মাণের কাজের জন্য রাস্তার পাশে বালু জমা করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনেকে দাবি করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক সীমান্ত সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন পুলিশসহ চারজন চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।

এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (পিএসআই) ও উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা সদর হাসপাতালের নেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশফিকুর রহমান বলেন, রবিবারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়।

টহলের সামনে একটি চলন্ত নসিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়।

তোরণ নির্মাণের কাজের জন্য রাস্তার পাশে বালু জমা করে রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অনেকে দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসক সীমান্ত সাহা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিন পুলিশসহ চারজন চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে দুজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কামরুজ্জামান (পিএসআই) ও উপসহকারী পরিদর্শক (এএসআই) নাঈমুর রহমানকে জামালপুর জেলা সদর হাসপাতালের নেওয়া হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, রবিবারের অবরোধে নাশকতা রোধে নিরাপত্তা জোরদার করতে পুলিশ টহল বের করা হয়।

টহলের সামনে একটি চলন্ত নসিমন হঠাৎ উল্টে রাস্তার মাঝে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা তিন পুলিশ সদস্য আহত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!