সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা গাজীপুরে স্কুলছাত্র নিখোঁজ: বিদ্যালয়ের পাশের ছাদে মিলল রক্তমাখা পোশাক দিল্লি প্রিমিয়ার লিগে মর্মান্তিক দুর্ঘটনা: বলের আঘাতে আইসিইউতে আম্পায়ার ধর্মেশ ভরদ্বাজ

সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামাপুরের সরিষাবাড়ীতে সামিহা নামে এক দেড় বছরের শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মহাদান ইউনিয়নের মহাদান মধ্যপাড়া গ্রামের মোঃ সেলিম খানের দেড় বছরের মেয়ে সামিহা বাড়ী পাশে তালতলা দহে পানিতে ডুবে মারা যায়।

জানা যায়, নিহত সামিহা সেলিম খানের তিন পুত্র সন্তানের পর তাদের আদরের একমাত্র কন্যা সন্তান।

বাড়ীর পড়শী নাজমুল হোসেন নান্নু জানান, বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে দাদা মতিয়র রহমান খান নাতনিকে গোসল করিয়ে দুপুরে খাবার খাইয়ে বুকে নিয়ে শুয়ে ছিলেন অনেকক্ষণ।

পরে ঘুম থেকে উঠে দেখেন পাশে নাতনি সামিহা নেই। পরে বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে তালতলা দহ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। এই নিয়ে নিহতের পরিবার সহ এলাকায় শোকের মাতম চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!