জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এবং উপজেলা হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো: আব্দুল্লাহ-আকন্দ, সরিষাবাড়ী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মুশফিকুর রহমান, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ এ,এইচএম মিজানুর রহমান সহ মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ প্রাপ্ত তিনজন মৎস্য চাষীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথিবৃন্দ।
Leave a Reply