জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।
উপজেলায় “নিরাপদ মাছে ভরবো দেশ, গডবো স্মার্ট বাংলাদেশ ” এ প্রতিবাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হয়েছে।
এ উপলক্ষে স্থানীয় সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৪ জুলাই) উপজেলা সিনিয়র মৎস্য অফিসের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শুরু করা হয়েছে।
এতে আরোও বক্তব্য রাখেন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আবুল হোসেন,মৎস্য চাষী ও কৃষক লীগ নেতা বাবলু সরকার,ফয়েজুর রহমান প্রমুখ।এ সময় উপজেলার বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ ইং ( ২৪ থেকে ৩০ জুলাই) বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পর্যন্ত পালন করা হবে।
Leave a Reply