ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে বিশাল বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪৪৮ ইয়েমেনে সরকারি বাহিনীর অভিযানে ৪৪০ হুথি যোদ্ধা নিহত জলবায়ুর হুমকিতে আশাশুনি: ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে কিশোর শক্তি সিডিএ স্কুলের ইংরেজি মাধ্যম বন্ধের প্রতিবাদে অভিভাবকদের স্মারকলিপি সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে ৩-২ গোলে হারল পাকিস্তান পদত্যাগের পথে মার্কো রুবিওসহ ট্রাম্প প্রশাসনের পাঁচ শীর্ষ কর্মকর্তা মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নতুন ট্রাফিক ও সম্পত্তি আইন পাস করল কাতারের শুরা কাউন্সিল শিল্পাঞ্চল ও কেপিআই নিরাপত্তায় আনসার সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি: মহাপরিচালক সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ১৮০ বার পড়া হয়েছে

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক সমাজ এ মানব বন্ধনের  আয়োজন করেন।

সময় টিভির বার্তা প্রধান মুজতবা দানিশের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পুলিশি হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের আয়োজনে মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং সচেতন ব্যক্তিরা।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক নাসিম মাহমুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, সমকালের সিনিয়র সাংবাদিক এ কে এস রোকন ও রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আসলাম-উদ-দৌলা।

চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক কামাল উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু,সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জাকির হোসেন পিংকু,তারেক রহমানসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন,মূলত ডিজিটাল নিরাপত্তা আইনের অপ্রয়োগের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। এতে গণমাধ্যমের উপর নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ০৮ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ তদন্তে ৪ সদস্যেও কমিটি গঠন শিরোনামে সময় সংবাদে খবর প্রকাশিত হয়।

পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরে ডিজিটাল আইনে মামলা সময় সংবাদের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকারের নামে মামলা করা হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০৩:১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩