ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী মাদারগঞ্জে কিশোরী মেয়েকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে পুলিশের হেফাজতে

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে পুলিশের হেফাজতে

রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এই তথ্য নিশ্চিত করেন। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্যকে শেরেবাংলা নগর থানায় রাখা হয়েছে।

পড়ুন>>এশিয়ান গেমসে ভারতের কাছে হেরে স্বর্ণ জয়ের স্বপ্নভঙ্গ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে গাজী নজরুল ইসলাম তার দুই স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার সেরেছিলেন। এরপর বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিজ নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় পার হওয়ার পর বিকেল ৫টার দিকে মরিয়মকে ডাকতে গেলে তার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। পরে জানালা দিয়ে উঁকি দিলে তাকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় সংসদ সদস্য ওই ফ্ল্যাটেই অবস্থান করছিলেন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা—তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উন্মোচনে কাজ চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংসদ সদস্য গাজী নজরুল ও তার স্ত্রীকে পুলিশের হেফাজতে

আপডেট সময় : ০৮:০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬