শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:২৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ২৮৬৮ বার পড়া হয়েছে
শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন
শ্মশান ঘাটের জমিতে অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রোববার (২৬ অক্টোবর) বারঘরিয়া-হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাটের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া-হাতিয়া এলাকার স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এ মানববন্ধন করেছেন। মানববন্ধনে বারঘরিয়া, দক্ষিণ নয়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার শতাধিক সনাতনী গ্রামবাসী অংশ নেন।
পড়ুন>> বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার
এসময় বক্তব্য দেন- শ্মশানঘাট কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায়, সাধারণ সম্পাদক নবকুমার রায়, সবুজ চন্দন, সুমন চন্দন, বিপুল চন্দন রায়, অরুণা রাণী ও আলো রাণী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের এই শ্মশানটি ধর্মীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করার পবিত্র স্থান।
দীর্ঘকাল ধরে আমরা এলাকাবাসী এ শ্মশান ব্যবহার করে আসছি। অথচ সেখানে অবৈধভাবে দোকান পাট গড়ে তোলা হয়েছে।
এতে আমাদের ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠান পালনে অনেক সমস্যা হচ্ছে। তাই আমরা ওইসব অবৈধ স্থাপনা দ্রুত অপসারণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।


























