ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

শেখ হাসিনা দেশের মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন-এমপি হেলাল

নওগাঁ থেকে সুবীর দাস
  • আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৯২ বার পড়া হয়েছে

শেখ হাসিনা দেশের মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন-এমপি হেলাল

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেখ হাসিনা দেশের মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন বললেন এমপি হেলাল।

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন মায়ের ভালোবাসা যেমন কখনোও শেষ হয় না তেমনি ভাবে মানবিক প্রধানমন্ত্রী ও মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ভালোবাসারও শেষ নেই।

আজ তিনি দেশের মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। তার ভালোবাসার উপহার থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেখে যাওয়া লাল-সবুজের বাংলার কোন মানুষই বঞ্চিত হননি।

তিনি প্রতিনিয়তই দেশের অসহায়, গরীব, ছিন্নমূল, খেটে খাওয়া সকল শ্রেণির মানুষদের স্বচ্ছল জীবন-যাপনের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করছেন।

আজ এক সময়ের তলাবিহীন ঝুড়ির দেশটাকে আধুনিকতার উন্নয়নের মোড়কে মুড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা।

এছাড়াও উন্নয়নশীল দেশে রূপান্তরিত করতে আরো অনেক মেগা প্রকল্প হাতে নিয়েছেন। তাই দেশের সার্বিক উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে হলে আগামীতেও বঙ্গবন্ধুর প্রতিক, উন্নয়নের প্রতিক নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আবারো শক্তিশালী করার কোন বিকল্প নেই বলে তিনি সবাইকে নৌকায় ভোট দেওয়ার প্রতি আহবান জানান।

তিনি মঙ্গলবার নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ সংলগ্ন সমসপাড়া স্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের অংশগ্রহণে এক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।

এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁনের সভাপতিত্বে ও পরিষদের সচিব মোতালেব হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল,

সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ও হাটকালুপাড়া ইউনিয়ন আ’লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিশা ইউনিয়নের মোট ৫হাজার ৮শতজন উপকার ভোগীরা বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন বিষয়ে ভাতার সুবিধা, টিসিবি, ভিজিডি সুবিধাসহ বিভিন্ন বিষয়ে সুবিধা গ্রহণ করে আসছে।

এছাড়াও প্রতিনিয়তই নতুন করে যোগ্য সেবাগ্রহীতাদের সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিভিন্ন সুবিধার আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।

অনুষ্ঠানে ইউনিয়নের উপকারভোগীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় নয় হাজার লোক সভায় অংশগ্রহন করে। সভায় ভিজিডি, ভিজিএফ, বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যাক্তা, প্রতিবন্ধি ভাতাসহ সামাজিক সুরক্ষা কর্মসূচীর বিভিন্ন ভাতাভোগীরা ভাতা পেয়ে কতটুকু উপকৃত হয়েছেন, ভাতা পাওয়ার পর তাদের জীবন-যাপনের কথা। আগামীতে আরো কি কি করলে তারা আরো ভালো থাকতে পারবেন। অন্যান্য বিষয়ে সুবিধাভোগীদের মতামতও শোনেন সাংসদ হেলাল।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এর আগে প্রধান অতিথি কবিগুরুর কাচারী বাড়ি পতিসরে পতিসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা ভিতের একতলা ভবনের উদ্বোধন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. এবাদুর রহমান এবাদ, ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ, মমতাজ বেগম, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী প্রামাণিক উপজেলা প্রকৌশলী ইমরান খাঁন, বিদ্যালয়ের প্রধান বুলবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেখ হাসিনা দেশের মানুষকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন-এমপি হেলাল

আপডেট সময় : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩