শহীদ জিয়া মেডিকেল স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শহীদ জিয়া মেডিকেল স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর বিদেশে কর্মসংস্থান বাড়াতে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আদালতের মৃত্যুদণ্ডের রায় দাদিকে প্রাণঘাতী হামলার ঘটনায় খুলনায় কলেজছাত্রের যাবজ্জীবন কারাদণ্ড সাভারে চারতলা ভবন ঘিরে সিটিটিসির অভিযান, ভেতরে বিস্ফোরক তৈরির সরঞ্জামের তথ্য জনগণের অর্থনৈতিক সক্ষমতা বাড়লেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

শহীদ জিয়া মেডিকেল স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন

সৃষ্টি স্বাস্থ্য ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
বগুড়ার শহীদ মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী টেকনিশিয়ানদের স্থায়ী নিয়োগের দাবীতে মানব বন্ধন

খালেদ হাসান বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শহীদ জিয়া মেডিকেল কলেজের স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের দাবীতে মানববন্ধন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগের স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্ট (র‌্যাপিড স্যাম্পল কালেকশন টিম) স্থায়ী নিয়োগের জোরালো দাবি করেছেন।

তারা শনিবার বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন থেকে এই দাবি করেছে। এসময় তারা বলেন, আমরা ২০১৮ সালের ২০শে জানুয়ারি থেকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) (র‌্যাপিড স্যাম্পল কালেকশন টিম) হিসাবে অদ্যবধি কর্মরত আছি।

প্রতিদিন যথাসময়ে হাসপাতালে উপস্থিত হয়ে রোগীদের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করি। সাম্প্রতি রাষ্ট্রপতির নির্বাহী আদেশে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে প্রথম ধাপে ১৪৫ জন স্বেচ্ছাসেবী মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগ প্রদান করা হয়।

এই স্থায়ী নিয়োগের তালিকায় বগুড়ার ২০ জনের নাম থাকার কথা থাকলেও নিয়োগ প্রক্রিয়া শেষে তাদের নাম ছিলো না। ফলে অনেকটাই হতাশ হয়ে পড়েন এসব স্বেচ্ছাসেবী টেকনোলজিস্টরা।

স্থায়ী নিয়োগের আশায় তারা দীর্ঘদিন ধরে কাজ করে আসার পর এখন আশাহত হয়ে পড়েছেন। মানববন্ধনের আগে তারা নিয়োগের দাবির বিষয়টি স্মরকলিপি আকাড়ে সরকারি ডাক বিভাগের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, প্রধানমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এবং সরাসরি উপস্থিত হয়ে বগুড়া জেলা প্রশাসক ও বগুড়ার ডেপুপি সিভিল সার্জনকে অবহিত করেন।

সিনিয়র টেকনোলজিস্ট আরমান হোসেন বলেন, আমাদের সাবেক পরিচালক ব্রিঃ জেঃ ডা. মো. গোলাম রসুল এবং স্বাস্থ্য সচিব মহোদ্বয় হাসপাতাল পরিদর্শনে এসে আমাদের আশ্বাস দিয়েছিলেন, স্থায়ী নিয়োগের সুযোগ আসলে আমাদের অগ্রাধিকার দেয়া হবে।

কিন্তু সেটির বাস্তবায়ন হয়নি। উল্টো তালিকা থেকে আমাদের নাম বাদ পড়েছে। তিনি আরো বলেন, বর্তমান করোনা ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে কোভিট ১৯ রোগীদের নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পৌছে দিচ্ছেন।

আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রী নির্দেশে দ্বিতীয় ধাপে আরও কিছু স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হবে এই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ করেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!