কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার বেলা সাড়ে ১২টায় (২০২৫ – ২০২৬) অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) এর আওতায় উপজেলা পরিষদ হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাবিস ভ্যাকসিন সরবরাহ হস্তান্তর ও উদ্বোধন করেন , কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম তুহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ গুহ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, বিশিষ্ট চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ নাজিম উদ্দিন, ডাঃ মোঃ এমদাদুল হক টোটন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শহীদ সরকার মঙ্গল, সাবেক সহসভাপতি মোঃ রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, দৌলতপুর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাও উপজেলা প্রশাসন এ স্বাস্থ্য কমপ্লেক্স এ র্্যাবিক্স ভ্যাক্সিন সরবরাহ ও এর শুভ উদ্বোধন করেন।
Leave a Reply