শপথ গ্রহন করলেন সরকার মোঃ আলাউদ্দিন
- আপডেট সময় : ০৭:২৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৩৯৩ বার পড়া হয়েছে
সোমবার (১৪ নভেম্বর ) বিকালে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সারাদেশের সকল জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ড সদস্য (মতলব উত্তর উপজেলা) সরকার মোঃ আলাউদ্দিন শপথ গ্রহন করেছেন।একই সাথে চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য (মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া উপজেলা) তাছলিমা আক্তার আখিঁও শপথ গ্রহন করেছেন।
শপথ গ্রহন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদেরকে জনগণনের কল্যাণে কাজ করার নিদের্শ দেন। এবং জনগণের জাল মাল নিরাপত্তা বজায় রেখে জনসেবা নিশ্চিত করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী।
শপথ গ্রহন শেষে চাঁদপুর জেলা পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য সরকার মোঃ আলাউদ্দিন বলেন, আল্লাহর অশেষ রহমতে আমি সকলের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শপথ গ্রহন করলাম। আমি জনগণের সেবায় নিজেকে নতুন করে নিয়োজিত করলাম। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে মতলব উত্তর উপজেলা বাসীকে সেবা করে যাব। সবাই আমার জন্য দোয়া করবেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























