লালপুরে চাঁদার টাকা না পেয়ে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লালপুরে চাঁদার টাকা না পেয়ে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু

লালপুরে চাঁদার টাকা না পেয়ে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১

লালপুর (নাটোর) থেকে রাকিব পাশা
  • প্রকাশিত : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
আহত কাজল

 

 

লালপুরে চাঁদার টাকা না পেয়ে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১

 

লালপুরে চাঁদার টাকা না পেয়ে আতংক ছড়াতে গুলিবর্ষণ আহত-১।

নাটোরের লালপুরের চাঁদা না পেয়ে একজনকে পিটিয়ে আহত ও প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিলমাড়িয়া বাজার সংলগ্ন নাগশোষা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল রাতে স্থানীয় নাগশোষা গ্রামের আকবর সরদারের ছেলে মনি সরদার (৩২) একই গ্রামের মৃত লাল মোহম্মাদের ছেলে গোলাম কিবরিয়া কাজলের বুকে অস্ত্র ঠেকিয়ে তার কাছে থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করে, এ ঘটনায় ভুক্তভোগী কাজলের মা অভিযোগ করলে তার জের ধরে আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে মনি সরদার সহ কয়েকজন কাজলকে মারপিট করে। এসময় স্থানীয়রা কাজলকে উদ্ধারে এগিয়ে আসলে মনি সরদার ঘটনাস্থলে প্রকাশ্যে গুলি করে ।

 

 

স্থানীয়রা আরো জানান, মনি সর্দার দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত, এই ঘটনায় আহত গোলাম কিবরিয়া কাজলকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার পরে পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

 

এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোমিনুজ্জামান বলেন আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে, এবং এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!