লন্ডনে দেশবিরোধী বক্তব্যর প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
লন্ডনে দেশবিরোধী বক্তব্যর প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব: এক রাতেই ১০ জন আহত, বন্ধ স্কুল খাসিকাণ্ডে আলোচিত সেই জাপানপ্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী মাদারীপুরের শিবচরে পুকুর থেকে উদ্ধার বৃদ্ধের পরিচয় শনাক্ত কলকাতায় হোটেলে আগুন, নিহত ৯ জনই বাংলাদেশি নতুন খেলোয়াড়দের বরণে রিয়াল মাদ্রিদের দীর্ঘদিনের ঐতিহ্যে বড় পরিবর্তন বিশ্বজুড়ে ৪২ লাখ মানুষের পাশে কাতার রেড ক্রিসেন্ট: ২০২৬ সালের অর্জনের চিত্র আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬: দেশের আবহাওয়ার পূর্বাভাস আজ বুধবার ১৯ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৯ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

লন্ডনে দেশবিরোধী বক্তব্যর প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
লন্ডনে দেশবিরোধী বক্তব্যর প্রতিবাদে বেলকুচিতে মানববন্ধন

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার বিকাল তিনটায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লন্ডনে নিরাপদ বাংলাদেশ চাই নামে একটি সংগঠনের আয়োজনে গত ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

ঐ সেমিনারে বক্তারা দেশবিরোধী বক্তব্য দেন বলে উল্লেখ করেন মানববন্ধনের বক্তারা। বক্তারা আরও উল্লেখ করেন, লন্ডনে এই সংগঠনটি দীর্ঘদিন ধরে সভা সমাবেশের মাধ্যমে বিদেশে অপপ্রচার করছে।

বিএনপি ও জামায়াত শিবিরের পলাতক নেতা কর্মীরা এই সংগঠনের মাধ্যমে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।

এতে করে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে জানান। বিএনপির ছাএদলের সাবেক ছাত্রনেতা বেলকুচি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফ।

জাহিদুর রহমান, শামসুল আলম লিটন, আসাদুল হক, আলী হোসাইন, আরিফ আহমেদ, জাহিদুর রহমান, মীজা এনামুল হক, সাবের আহমেদ প্রমুখ।

এই চক্রটি ছাড়াও তাদের আর শত শত নেতা কর্মীরা অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে উল্লেখ করেন বক্তারা।

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করে বক্তারা বলেন

এদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

একই সাথে নিরাপদ বাংলাদেশ চাই নামক সংগঠনটিকে নিষিদ্ধের দাবি করা হয়।

এদের অপপ্রচার বন্ধ না হলে সারা বাংলাদেশে এই অপপ্রচার কারিদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা জানান।

 

 

মানববন্ধন অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিপন আহমেদ।

মানববন্ধন অনুষ্ঠান পরিচালনা করেন ইঞ্জিনিয়ার মোঃ আঃ আলিম, সভাপতি  বাংলাদেশ বঙ্গবন্ধু তথ্য প্রযুক্তি লীগ, বেলকুচি শাখা।

মানববন্ধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!