র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ২৭১ বার পড়া হয়েছে
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ সদরে ৯২ বোতল ফেন্সিডিলসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক। মটরসাইকেল জব্দ। মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।
র্যাব-১২ সিরাজগঞ্জ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন পিপিএম, দিক নির্দেশনায় ৩০ মার্চ ২০২ র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযান চালায়।
পড়ুন>>শেরপুরে ১৩ দিন আটকে রেখে ধর্ষণ : থানায় মামলা
এ অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন কর্ড্ডার মোড় সদানন্দপুর হইতে এম মনছুর আলী রেল গেটের দিকে যেতে হাতে ডান পার্শ্বে ধানসিঁড়ি দইঘর এর সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯২ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এছাড়াও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি মটরসাইকেল এবং ০২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ জাহাঙ্গীর আলম(২৩), পিতা-মোঃ মোকছেদ আলী, সাং-ঝাড়বাড়ী, ৬নং ভাতুড়িয়া ইউনিয়ন, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















