রৌমারীতে বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রৌমারীতে বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

রৌমারীতে বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
রৌমারীতে বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

রৌমারীতে বিজিবির জনসচেতনামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

 

কুড়িগ্রামের রৌমারীতে জামালপুর ৩৫ বিজিবির বিওপি পর্যায়ে দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে জনসচেতনতামুলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রৌমারী সদর বিজিবি ক্যাম্পের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার মন্ডলপাড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

পড়ুন>>প্লাস্টিক পুনঃব্যবহার প্রকল্পে প্রথম পুরস্কার জিতলো ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

 

এ সময় মন্ডলপাড়া এলাকার সমাজসেবক আয়নাল হক, শামছুল আলম, ছলিবর রহমান, গোবিন্দ চন্দ্র দাস, বুলুরাম দাসসহ সুতিরপাড়, নমদাসপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ।

 

পড়ুন>> মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লেতে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

 

সচেতনতামুলক সভায় সীমান্তে বসবাসকারী গ্রামবাসীদের উদ্দেশ্যে রৌমারী সদর বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হাই বলেন, বাংলাদেশি নাগরিক কর্তৃক শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে ঘাস কাটা, ফসল বিনষ্ট করা, ফসল কাটা এবং গবাদি পশু চড়ানো ইত্যাদি কর্মকান্ড পরিহার করতে হবে।

 

বাংলাদেশি নাগরিক কর্তৃক প্রতিপক্ষ বিএসএফ-ভারতীয় নাগরিকের সঙ্গে খারাপ অঙ্গভঙ্গি প্রদর্শন, অশ্লীল ভাষা ব্যবহার এবং টহল দলের উপর ইট-পাথর নিক্ষেপ থেকে বিরত থাকতে হবে। সন্ধ্যার পর কোনো অবস্থাতেই সীমান্ত এলাকায় চলাফেরা করা যাবে না। বাঁশের আড়কি ব্যবহার করে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে গরু পারাপার করা যাবে না।

 

 

তিনি আরও বলেন, মাদক সেবনের কুফল সম্পর্কে আলোচনা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এবং মানসিক অসুস্থ্য ব্যক্তিদের পাচার রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। সীমাস্ত এলাকা দিয়ে যাতে জাল নোট পাচার হতে না পারে, সে ব্যাপারে নিজে সতর্ক থেকে ও অন্যকে জাল নোট পাচার প্রতিরোধে সতর্ক থাকার ব্যাপারে প্রেষণা দিতে হবে।

 

বাস্তচ্যুত মায়ানমার নাগরিক (ঋউগঘ) যাতে কোনোভাবেই সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ও বিজিবিকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। উপরোক্ত অপরাধের সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!