রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০

রৌমারী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০

 

 

রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০

 

রৌমারীতে জমি নিয়ে বিরোধের সংঘর্ষে নিহত-৩, আহত ২০।
কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ থেকে ২০ জন।

 

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভুন্দুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। নিহত তিনজনই একই পক্ষের লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পড়ুন>> যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমি নিয়ে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার অনুসারীরা ওই জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। এতে শুরু হয় সংঘর্ষ। ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে উভয় পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

 

 

ঘটনার পর রাজু মিয়ার অনুসারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। তাদের বক্তব্য পাওয়া যায়নি।

 

 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, “সংঘর্ষে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।”

 

 

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!