বাগেরহাটের রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে চোর চক্রের দুইজন সদস্যকে আটক করা হয়েছে।
রামপাল থানার বড় দুর্গাপুর চর এলাকা থেকে আবুল কালাম সরদার(৩৮) পিতা মৃত মঈন উদ্দিন সরদারের টিনের ছাউনি ম্যাচ ঘরের সামনে ফাঁকা জায়গা থেকে ২০৫ কেজি পুরাতন লোহার রড ও টিনের ভাঙ্গা অংশ সহ-মোহাম্মদ জনি শেখ (৩২) ও মোঃ মনিরুল শেখ নামের চোর চক্রের-২ সদস্যকে রামপাল থানা এস আই মোঃজাহিদুল ইসলাম এর নেতৃত্বে আটক করা হয়।
আটককৃত জনি শেখ রামপাল থানা ধীন দুর্গাপুর গ্রামের আব্দুল আজিজ শেখ এর পুত্র ও
মোঃ মনিরুল শেখ একই গ্রামের মৃত মহোর আলী শেখ এর পুত্র।
আসামিদেরকে ২১/ ৭ /২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত বিষয় নিশ্চিত করেন।রামপাল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আশরাফুল আলম।
Leave a Reply