ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রানীশংকৈলে আবাসিক এলাকায় করাতমিল উচ্ছেদের জন‍্য অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২ ২৩৪ বার পড়া হয়েছে

রানীশংকৈলে আবাসিক এলাকায় করাতমিল উচ্ছেদের জন‍্য অভিযোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌরশহরের আবাসিক এলাকার সন্ধারই গ্রামে সম্প্রতি একটি করাতমিল স্থাপন হয়েছে। মিলটি ৩২ ঘোড়ার  শ্যালো মেশিন দিয়ে চালানো হয়। এর বিকট শব্দে আশাপাশে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি  মিলটি ওই স্থান থেকে অন‍্যত্র স্থানান্তরের জন‍্য চেষ্টা করে।

স্থানান্তর ব‍্যর্থ হয়ে উচ্ছেদের জন্য রানীশংকৈল উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তা বরাবরে গত বুধবার (৯ নভেম্বর) একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, রাণীশংকৈল পৌরসভার ৮ নং ওয়ার্ড সন্ধারই গ্রামের প্রধান সড়ক ঘেঁষা আবাসিক এলাকায়  ওই স’মিলটি স্থাপন করে। ঐ এলাকার নজরুল ইসলামের ছেলে বাবুল ইসলাম জমি ভাড়া নিয়ে অবৈধভাবে করাত মিল স্থাপন করেছেন।

মিল স্থাপনের পর হতেই পরিবেশ ও শব্দ দুষন সহ বিভিন্ন সমস্যায় ভুগছে আবাসিক এলাকার বাসিন্দারা। বিশেষ করে অভিযোগকারীর বাড়ীর সন্নিকটে করাতমিলটি হওয়ায় বেশি শব্দ ও পরিবেশ দুষনের মধ্যে রয়েছেন বলে তিনি অভিযোগে উল্লেখ্য করেন।

অভিযোগে আরো উল্লেখ্য করা হয়, মিল মালিক বাবুল ইসলামকে বারবার তাগাদা দেওয়া সত্বেও সে অবৈধ ক্ষমতার জোরে করাতমিলটি চালিয়ে যাচ্ছেন। এতে আবাসিক এলাকার শিক্ষার্থীরা সহ বাসিন্দারা অসহনীয় শব্দদূষণে পড়েছেন।

করাতমিলটি স্থায়ী বন্ধ সহ সেখান থেকে অপসারণের জন্য তিনি অভিযোগে জোর দাবী জানান। এ বিষয়ে করাতমিল মালিক বাবুল ইসলাম কোন কথা বলতে রাজি হননি।

রানীশংকৈল উপজেলা বন কর্মকর্তা শাহাজাহান আলী মুঠোফোনে বলেন, বাবুল ইসলামকে অবৈধভাবে মিল স্থাপনের জন্য ইতিমধ্যে একবার ভাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, ঐ করাতমিলটির কোন অনুমোদন নেই।

রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানীশংকৈলে আবাসিক এলাকায় করাতমিল উচ্ছেদের জন‍্য অভিযোগ

আপডেট সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২