ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ১০৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শুক্রবার (২২ নভেম্বর) উপজেলা ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন রেজি নং দিনাজ-৩৭ এর ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অমজাদ হোসেন ১৮৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী  মনজুর আলম পেয়েছেন ১৫৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে  মোস্তাফিজুর রহমান ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসেদুর রহমান (হাসু) পেয়েছেন ৯৫ ভোট।

অপরদিকে সহ-সভাপতি পদে মোজাম্মেল হক, যুগ্ন সাধারণ সম্পাদক, লাল মোহন রায়, সাংগঠনিক সম্পাদক, এজাবউদ্দিন,অর্থ সম্পাদক বাবুল হোসেন, প্রচার সম্পাদক রবিউল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন আনারুল হক এবং দপ্তর সম্পাদক পদে হামিদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নিবার্চিত।

এদিন সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল প্রকাশিত হয় রাত ৮ টায়।

নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন, দিনাজপুর শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুর রশিদ ও শ্রম কর্মকর্তা শাহীনুর ইসলাম।

এছাড়াও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী শিক্ষক জিয়াউর রহমান (জিয়া), সহকারী নির্বাচন কমিশনার ছিলেন প্রভাষক আনোয়ারুল ইসলাম ও তাজির উদ্দীন সাগর। নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেত্রীবৃন্দ ভোট পর্যবেক্ষণ করেন।

প্রসঙ্গত: সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়ে এবারেই প্রথম ভোট প্রয়োগের মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮ টি পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার ছিলেন ৩৭৩ জন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈল ফার্নিচার মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০১:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪