রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো

রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা
প্রতিকী ছবি

 

 

রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে শাবানা নামে এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার(২২ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী হাট সংলগ্ন দিঘির পাড় গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম শাবানা ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং সে মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।

ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ইতিপূর্বে শাবানা একাধিক বার পরীক্ষায় ফেল করার কারণে মানসিক ডিপ্রেশনে ভুগছিল বলে এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানা সূত্র আরো জানায়, ঘটনার দিন দুপুরে শাবানার বাবা মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান। সবার অগোচরে তার শোবার ঘরে শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শাবানা। বস্তির জনৈক মহিলা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ সময় পুলিশ লাশের দেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে। এতে লেখা ছিল “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এর জন্য আমি নিজেই দায়ি এবং সবাই আমার জন্য দোয়া করবেন।”

পড়ুন>>সারাদেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে কাউনিয়ায় ছাত্র জনতার মানববন্ধন 

ওসি আরও জানান তার পরিবার ও প্রতিবেশিরা বলেছে দীর্ঘদিন যাবত শাবানা মানসিক হতাশায় ভুগছিল। তাই সে অতিরিক্ত অভিমানে আত্মহত্যার মতো এমন পথ বেছে নিয়েছে।

মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনে এডিএম বরাবরে লিখিত আবেদন করে মৃতের পরিবার। অনুমতি সাপেক্ষে এদিন রাতেই লাশ দাফনের জন্য তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ওসি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!