ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাজিবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ৯২ বার পড়া হয়েছে

রাজিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯ মার্চ সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু।

পড়ুন>>রৌমারীতে শিক্ষককে লাঞ্চিত করার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

সভায় আরও উপস্থিত ছিলেন রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল বাশার আব্দুল লতিফ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী এবং ছাত্র প্রতিনিধিরা।

সভায় বক্তারা ২৫ মার্চের গণহত্যার বিভীষিকা স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করেন। আলোচনা শেষে সিদ্ধান্ত হয়, ২৫ মার্চ রাত ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হবে এবং ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। এছাড়া উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “আমাদের স্বাধীনতা সহজে আসেনি। লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। তাই এই দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করতে হবে।”

সভায় উপস্থিত সকলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথভাবে উদযাপনের জন্য আন্তরিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজিবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫